Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
PRAAN

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি অরেঞ্জ মার্চ বের করা হয়। মার্চটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ…

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ
Image: NAGORIK TV

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি অরেঞ্জ মার্চ বের করা হয়। মার্চটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, নারী সংগঠক নুরজাহান রিনি, স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা, নারী উদ্যোক্তা ফৌজিয়া নাজনীন প্রমূখ।

বক্তারা বলেন, স্বাধীন দেশে এখনও নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিসর এমনকি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রেও নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অনলাইন নিপীড়নসহ নানা কারণে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা ও মর্যাদা।

তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিকভাবে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান সচেতনতা সৃষ্টি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এরই অংশ হিসেবে নোয়াখালীতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, তরুণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারীদের স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা না গেলে রাষ্ট্রের টেকসই ও ইতিবাচক উন্নয়ন সম্ভব নয়।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from PRAAN

PRAAN

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর)…

smartbangladesh24.comStaff Correspondent11 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

sunnews24x7.comStaff Correspondent11 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

দৈনিক জনকণ্ঠ || Daily Janakanthaজনকন্ঠ রিপোর্ট :11 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর…

dnnbd.comDay Night News11 hours ago