Skip to the news
253 stories in the archive · 36 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
Latest
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে সংহতি সমাবেশEkattor Televisionনারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রাEkattor Televisionনোয়াখালীতে নারী নির্যাতনবিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চsmart bangladeshনোয়াখালীতে আন্তর্জাতিক নারী নি/র্যা/তন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিতNoakhali Sangbad - নোয়াখালী সংবাদনোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নারীদের পদযাত্রাsorejominbarta.comআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে সংহতি সমাবেশfacebook.comনারী নির্যাতন বন্ধে আইনের সংস্কার ও দ্রুত বিচারের দাবিতে সংহতি সমাবেশচ্যানেল আই অনলাইননারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রাভয়েস বাংলা
PRAAN

নারী নির্যাতন বন্ধে আইনের সংস্কার ও দ্রুত বিচারের দাবিতে সংহতি সমাবেশ

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইনের সংস্কার, অপরাধীদের দ্রুত বিচার এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে নোয়াখালীতে। ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার ২৫ নভেম্বর সকালে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে নোয়াখালীতে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ৩৫টিরও বেশি সামাজিক,…

নারী নির্যাতন বন্ধে আইনের সংস্কার ও দ্রুত বিচারের দাবিতে সংহতি সমাবেশ
Image: চ্যানেল আই অনলাইন

জনপদ

সংগৃহীত।

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইনের সংস্কার, অপরাধীদের দ্রুত বিচার এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে নোয়াখালীতে। ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার ২৫ নভেম্বর সকালে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে নোয়াখালীতে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের গভীরে থাকা একটি সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পর অনেক নারীকে সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। তাই অপরাধীর পরিচয় বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমানের ঘটনা বন্ধে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। কোনো কর্মী বা সমর্থক এ ধরনের অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, চরিত্র হনন ও অনলাইন হয়রানি বন্ধে সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং দ্রুত তদন্ত নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নারী অধিকারকর্মীরা। এ ছাড়া হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার বক্তব্য দেন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।

সমাবেশ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from PRAAN

PRAAN

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নি/র্যা/তন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নি/র্যা/তন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত। আজ সকালে মাইজদী টাউনহল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Noakhali Sangbad - নোয়াখালী সংবাদStaff Correspondent4 hours ago