Skip to the news
240 stories in the archive · 23 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
PRAAN

নারীর নিরাপত্তার দাবিতে নোয়াখালীতে সমাবেশ ও প্রতিরোধ যাত্রা

নারীর নিরাপত্তায় আইনের সংস্কার ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে ৩৫টিরও বেশি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সমাবেশ ও প্রতিরোধ যাত্রা থেকে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারীর নিরাপত্তার দাবিতে নোয়াখালীতে সমাবেশ ও প্রতিরোধ যাত্রা
Image: হাতিয়া কণ্ঠ

নারীর নিরাপত্তায় আইনের সংস্কার ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে ৩৫টিরও বেশি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সমাবেশ ও প্রতিরোধ যাত্রা থেকে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে নারীদের ওপর হামলা, অপমান ও হয়রানি বন্ধ এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। নারী অধিকারকর্মী নুরজাহান রিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা, নোয়াখালী শাখার সভাপতি আসিফ আহমেদ প্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। সমাবেশ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ, নারীর সমান অধিকার এবং অনলাইন ও বাস্তব জীবনে হয়রানি বন্ধের দাবিতে স্লোগান দেন।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from PRAAN

PRAAN

নোয়াখালীতে নারী নির্যা*তন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

[ দেশজুড়ে ] নোয়াখালী প্রতিনিধি শেয়ার: নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশের একাংশ। ছবি-ডেইলি বাংলাদেশ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস…

Daily Bangladeshনোয়াখালী প্রতিনিধি25 Nov 2026
PRAAN

নারীদের নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত…

apandesh.comনোয়াখালী প্রতিনিধি11 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

Barta 24Barta 24 :: বার্তা ২৪25 Nov 2026
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর…

বিডি টুডেজAbir1 hour ago