Skip to the news
239 stories in the archive · 22 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

পানির জন্য হাহাকার জেলে জীবন বিপন্ন মোংলা থেকে ন্যায্য রূপান্তরের প্রস্তাব

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের জন্য নেই কোন সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার।

পানির জন্য হাহাকার জেলে জীবন বিপন্ন মোংলা থেকে ন্যায্য রূপান্তরের প্রস্তাব
Image: অননিউজ২৪

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের জন্য নেই কোন সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার। উপকূলের জেলেজীবন বিপন্ন। মৎস্য সম্পদ ও জেলে—জীবন সুরক্ষায় কার্যকরী উদ্যোগ নিতে হবে। খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে। ন্যায্য রূপান্তর এখন সময়ের দাবি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে উপকূলীয় নারী এবং জেলেদের মানববন্ধন ও মিছিল শেষে সমাবেশে বক্তারা একথা বলেন। “সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা , জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো” শীর্ষক এ মানববন্ধন—মিছিল ও সমাবেশের আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক—খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)। এসব কর্মসুচিতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুন জলবায়ুযোদ্ধারা পানি শুন্য কলস, জাল এবং জলবায়ু দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধন—মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী জলবায়ুযোদ্ধা রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার, জরিনা বেগম প্রমূখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা উপকূলের প্রধান দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। চারিদিকে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। কপ—৩১ কৃষকদের জন্য কোন আশার বার্তা নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরনের ০.৫ শতাংশের কম করে, অথচ জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি হারাচ্ছেন এদেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ মানুষ। বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার। অথচ এই খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ।

জলবায়ু সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে। আমাদের দাবি কপ—৩১ এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অংক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি খাদ্য ব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে। যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়।

সমাবেশে উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু বলেন ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগে ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা। যা আগের ছয় বছরের প্রায় ১০ গুণ। অন্যদিকে কৃষি এখন আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূল চলে ডিজেলে। আর বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়। উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশ আসছে ঋণ হিসেবে। কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে।

ন্যায্য রূপান্তর কর্মসুচিতে উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। সমাবেশে জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততায় নারীরা জরায়ু ক্যান্সার এবং প্রজনন স্বাস্থ্য সমস্যা ও বন্ধাত্ম রোগে আক্রান্ত। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্ম, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত। তাই জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধি দলে উপকূলের নারী, জেলে ও কৃষক প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই ন্যায্য রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে নারী, জেলে, আদিবাসী ও কৃষকের কার্যকর অংশগ্রহণ।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026