Skip to the news
240 stories in the archive · 23 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনDay Observance

নোবিপ্রবিতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, আলোচনায় মেঘনা উপকূলের মানুষের দুর্ভোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে মেঘনা উপকূলের মানুষের দুর্যোগকালীন জীবনসংগ্রাম, খাদ্যসংকট ও নদীভাঙনের বাস্তব চিত্র তুলে ধরেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘Hunger Follows the Disaster: Lived Stories of Meghna’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোস্টাল…

নোবিপ্রবিতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, আলোচনায় মেঘনা উপকূলের মানুষের দুর্ভোগ
Image: deshrekha24.com

নোবিপ্রবিতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, আলোচনায় মেঘনা উপকূলের মানুষের দুর্ভোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে মেঘনা উপকূলের মানুষের দুর্যোগকালীন জীবনসংগ্রাম, খাদ্যসংকট ও নদীভাঙনের বাস্তব চিত্র তুলে ধরেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘Hunger Follows the Disaster: Lived Stories of Meghna’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (CoEN), খানি (KHANI), প্রাণ (PRAN) ও অ্যাকশনএইডের (ActionAid) যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ সোহেল খান। এ ছাড়া CoEN-এর সমন্বয়ক মো. কামরুজ্জামান তুষার এবং বিভাগের শিক্ষক সজীব আহমেদ ও ফাহমিদা আলম বিন্তু উপস্থিত ছিলেন।

সেমিনারে মেঘনা উপকূলের দুর্যোগকবলিত মানুষের অভিজ্ঞতা তুলে ধরতে দুটি বন্যাকবলিত পরিবারের সদস্য, একজন কৃষক ও একজন সমাজকর্মীকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা নদীভাঙন ও ভয়াবহ বন্যার সময়কার জীবনসংগ্রাম, খাদ্যসংকট এবং নানা প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে দুর্যোগের পরও উপকূলের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে।

আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি শুধু তাৎক্ষণিক প্রাণহানি বা সম্পদের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং এর প্রভাব দীর্ঘ সময় ধরে মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকাকে সংকটে ফেলে। বিশেষ করে মেঘনা উপকূলের নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026