Skip to the news
240 stories in the archive · 23 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

পরিবেশ সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ। চচ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬ · ২ মিনিটের পড়া ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সাতক্ষীরা শহরের…

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন
Image: দা এগ্রো নিউজ

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চচ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬ · ২ মিনিটের পড়া

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে মাত্র ৭.৫ শতাংশ। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রান) 'ডিসপ্লেসড, ডিনায়েড' শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরায় এক বহুপক্ষীয় সংলাপে গবেষণাটি উপস্থাপন করেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। পৌরসভার ৩৫টি বসতির ৩৫৮ পরিবারের ১,৩৪১ জনের তথ্য নিয়ে গবেষণাটি করা হয়। পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে প্রায় ৭,৫৭৩টি পরিবার থাকে, যাদের বড় অংশ শ্যামনগর, আশাশুনিসহ নানা এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৯৫.৫ শতাংশ পরিবারের অন্তত একজন কম খেয়েছেন বা কোনো বেলা বাদ দিয়েছেন; ৫২.২ শতাংশ পরিবারের কেউ অন্তত এক দিন পুরো না খেয়ে থেকেছেন। খাবার জোগাতে ৫৭.৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বিক্রি করেছে। ৯৬.৯ শতাংশ পরিবার আংশিক বা পুরোপুরি লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল, আর গত এক মাসে অর্ধেক পরিবারে পানিবাহিত রোগ দেখা গেছে।

সরকারি জমিতে থাকা পরিবারের ৫৯ শতাংশ উচ্ছেদ বা উচ্ছেদের হুমকিতে। গত ১২ মাসে ৭৯.১ শতাংশ পরিবার কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পায়নি, ৯২.৭ শতাংশ জানে না কোথায় অভিযোগ জানাতে হয়। ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ৩৩.২ শতাংশ বিদ্যালয়ে নেই, তাদের ৩০ শতাংশ শিশুশ্রমে যুক্ত। সংলাপে বাস্তুচ্যুত পরিবারের সদস্যরা জানান, পুরুষদের বড় অংশ ভ্যান চালিয়ে দিনে প্রায় ২০০ টাকা আয় করেন, তাতে সংসার চলে না।

বক্তারা বলেন, বাস্তুচ্যুতির পর খাদ্য নিরাপত্তাহীনতা দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধযোগ্য ব্যর্থতার প্রতিফলন; বস্তিবাসীর হালনাগাদ তথ্যভান্ডার করে কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষায় যুক্ত করা জরুরি। সাতক্ষীরা সদরের ইউএনও অর্ণব দত্ত জানান, যাঁরা বয়স্ক বা বিধবা ভাতা পান না তাঁদের তালিকা দিলে ভাতার আওতায় আনা হবে, আর পৌর এলাকার বাইরের প্রকৃত ভূমিহীনেরা আবেদন করলে নীতিমালা অনুযায়ী কৃষি খাসজমি বন্দোবস্তের বিষয় বিবেচনা করা হবে।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026