Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
EVCR-

হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ

সারাদেশ হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ প্রকাশিত: ১৯:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ছবি: আপন দেশ নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভার ৩০ জন দুর্যোগ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ…

হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
Image: apandesh.com

নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভার ৩০ জন দুর্যোগ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুন<>জনগণের কথা না শুনলে আমরা পথ হারাব: আইনমন্ত্রী

উদ্বোধনী দিনে হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান দুর্যোগের আগাম সতর্কবার্তা, প্রযুক্তির ব্যবহার ও দুর্যোগ-পরবর্তী সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনে অনুসন্ধান ও উদ্ধার, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, নারীর ঝুঁকি এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হবে।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from EVCR

EVCR

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

• সারাবাংলা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন By আজকের বাংলাদেশ - ৫ অক্টোবর , ২০২৬ দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন নোয়াখালী প্রতিনিধি:…

Ajker Bangladeshআজকের বাংলাদেশ5 Oct 2026
EVCR

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ অক্টোবর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পার্টিসিপেটরি…

bhorerbani.com.bd5 Oct 2026
EVCR

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার

গ্রামবাংলা হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার মাওলা সুজন, নোয়াখালী প্রকাশিত: ১২:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আপডেট: ১২:২৮, ১৭…

bvnews24.comমাওলা সুজন17 Sep 2026