

নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা

নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা
By খবরের কণ্ঠ প্রতিবেদক
October 2, 2026 11:18 am
মাইজদীর নাইস গেস্ট হাউজ-২-এ খাদ্যক্ষয় ও অপচয়বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে মতবিনিময় সভা
নোয়াখালীর জেলা শহর মাইজদীর ১০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিনের খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অপচয়ের পরিমাণ ভোক্তাদের সামনে তুলে ধরা, প্রয়োজন অনুযায়ী খাবার অর্ডারে উৎসাহিত করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাইজদীর নাইস গেস্ট হাউজ-২-এ খাদ্যক্ষয় ও অপচয়বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক প্রান যৌথভাবে সভাটির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘খাদ্যক্ষয় ও অপচয় হ্রাসের রূপান্তরমূলক সম্ভাবনা’।
সভায় বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত খাবার অর্ডার, বেশি রান্না এবং অবশিষ্ট খাবার সংরক্ষণ না করায় অপচয় বাড়ছে। কোনো কোনো হোটেলে প্রতিদিন প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার নষ্ট হয়। অপচয় কমাতে ভোক্তা সচেতনতা, কর্মীদের প্রশিক্ষণ ও পরিমাণ অনুযায়ী খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, খাদ্য অপচয় কমাতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না। শৈশব থেকেই খাবারের মূল্য, প্রয়োজন অনুযায়ী গ্রহণ এবং অপচয় না করার বিষয়ে শিক্ষা ও সচেতনতা তৈরি করতে হবে। প্লেটে প্রয়োজনের অতিরিক্ত খাবার না নেওয়ার অভ্যাস তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন। উন্নয়ন সংগঠন বন্ধন এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুজ্জামান বলেন, সমস্যার মূল হলো আমরা যারা বেড়ে উঠি, যা শিখে পড়ে বেড়ে উঠি, সেখানে কোনো পর্যায়ে এইসব নিয়ে আলোচনা হয় না। শৈশব থেকে এই শিক্ষা যদি আমরা পেতাম, তাহলে হয়তো এই চিত্র বদলে যেত।
এ সময় আরও বক্তব্য রাখেন, এনজিও বন্ধন’র নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রান’র কর্মসূচি সমন্বয় প্রধান উম্মে সালমা পপি, পপিপার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নুরে আলম সিদ্দিকি রনি, প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি।
সভা শেষে রেস্তোরাঁ প্রতিনিধিদের মধ্যে ‘ফুড ওয়েস্ট’ পোস্টার ও টেবিল স্ট্যান্ড বিতরণ করা হয়। এসবের মাধ্যমে প্রতিদিন ও মাসে কী পরিমাণ খাবার অপচয় হচ্ছে, তার হিসাব রাখা এবং ভোক্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খবরের কণ্ঠ প্রতিবেদক
Previous article
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
Next article
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮
খবরের কণ্ঠ প্রতিবেদকhttps://khaborerkantha.com
RELATED ARTICLES
১ নভেম্বর থেকে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
18.10.2026
বরেন্দ্র অঞ্চলে সেচ আধুনিকায়নে সৌরবিদ্যুৎ ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
18.10.2026
কসাইয়ের স্বীকারোক্তি থেকে গরু চোর গ্রেফতার
17.10.2026
- Advertisment -
সর্বাধিক পঠিত
আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক
18.10.2026
জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী: ভূমিমন্ত্রী মিনু
18.10.2026
রংপুর ধর্মসভায় আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় বিজিবির চার টহল দল
18.10.2026
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ
18.10.2026
Load more