Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
PRAAN

নোয়াখালীতে নারীর অধিকার ও সুরক্ষায় ‘প্রতিরোধ যাত্রা’

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবিতে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিরোধ যাত্রা’। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত এবং তাদের সব ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের জোর দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মাইজদী শহরজুড়ে এ কর্মসূচি পালিত হয়। ৩৫টিরও বেশি সামাজিক,…

নোয়াখালীতে নারীর অধিকার ও সুরক্ষায় ‘প্রতিরোধ যাত্রা’
Image: খোলাচোখ

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবিতে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিরোধ যাত্রা’। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত এবং তাদের সব ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের জোর দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মাইজদী শহরজুড়ে এ কর্মসূচি পালিত হয়। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। 

মাইজদী টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য ‘প্রতিরোধ যাত্রা’ বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নারীর সমান অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তব জীবনের পাশাপাশি অনলাইন মাধ্যমেও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের এক গভীর সংকট। নির্যাতনের শিকার হওয়ার পরও বহু নারী সামাজিক গ্লানি, ভয়ভীতি এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে বিচার থেকে বঞ্চিত হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের রাজনৈতিক ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক অঙ্গনে নারীদের ওপর আক্রমণ, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে চরিত্রহনন করে কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ কর্মী-সমর্থকদের এ ধরনের আচরণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি অনলাইন মাধ্যমে নারী নিপীড়ন রোধে অভিযোগ গ্রহণ ও দ্রুত তদন্তের ক্ষেত্রে ভুক্তভোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, শুধু নারীদের সচেতন করলেই চলবে না; সহিংসতা ও বৈষম্য রোধে তরুণ ও পুরুষ সমাজকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশে বক্তব্য দেন—নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন, ‘নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, ‘বন্ধন’-এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। 

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন এবং বেসরকারি সংস্থা ‘প্রাণ’-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা বক্তব্য রাখেন। পুরো সমাবেশটি সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নূরজাহান রিনি।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from PRAAN

PRAAN

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর)…

smartbangladesh24.comStaff Correspondent26 Nov 2026
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

sunnews24x7.comStaff Correspondent26 Nov 2026
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

দৈনিক জনকণ্ঠ || Daily Janakanthaজনকন্ঠ রিপোর্ট :26 Nov 2026
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর…

dnnbd.comDay Night News26 Nov 2026