Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
PRAAN

নারীদের নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহবান জানিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব…

নারীদের নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা
Image: apandesh.com

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহবান জানিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনলাইন হয়রানির অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। 

নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ ছাড়া নারীর প্রতি অসম্মান, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহবান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।

আপন দেশ/এসআর

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from PRAAN

PRAAN

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর)…

smartbangladesh24.comStaff Correspondent12 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

sunnews24x7.comStaff Correspondent12 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন…

দৈনিক জনকণ্ঠ || Daily Janakanthaজনকন্ঠ রিপোর্ট :12 hours ago
PRAAN

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর…

dnnbd.comDay Night News12 hours ago