Skip to the news
241 stories in the archive · 24 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

​ঋণ নয়, অনুদান চান কৃষকেরা

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি। এই অভিযোগ তুলে রোববার (১৫ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় ইটবাড়িয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক…

​ঋণ নয়, অনুদান চান কৃষকেরা
Image: banglascoop.com

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি। এই অভিযোগ তুলে রোববার (১৫ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় ইটবাড়িয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কপ৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচি থেকে ৭ দফা দাবি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড-পটুয়াখালী) এর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য মেজবাহউদ্দিন মাননু, এসএম মোশারফ হোসেন মিন্টু, ইটবাড়িয়া সৌরবিদ্যুত উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, সাধারণ সম্পাদক মো. কাউসার হাওলাদার, প্রান্তজন-এর ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালীর সদস্য সচিব মো. নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি জসিম পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি মিলন রাজু, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু, প্রন্তজন এর প্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং এলাকাবাসী। 

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”

আয়োজকেরা বলেন, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026