Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

পাহাড়ের জুম চাষীদের দাবি কৃষি কার্ড

দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে ‘জীবাশ্ম জ্বালানি নয়-ঋণও নয়-জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষ’র দাবিতে নারী জুম চাষীদের সমাবেশ ও কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।...

পাহাড়ের জুম চাষীদের দাবি কৃষি কার্ড
Image: দেশ রূপান্তর

দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে ‘জীবাশ্ম জ্বালানি নয়-ঋণও নয়-জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষ’র দাবিতে নারী জুম চাষীদের সমাবেশ ও কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট কার্যালয়ের মাঠে এ সমাবেশ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বীজ, খাদ্য ও অন্যান্য কৃষি পণ্য প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে অংশ নেওয়া জুমিয়ারা বলেন, তারা সমতল ভূমির কৃষকদের মতো জুমেও ধান, মারফা, তিল, আদা, হলুদসহ নানা ধরনের সবচি ফলান কিন্তু তাদের নেই কোন কৃষি কার্ড বা সরকারি সুযোগ সুবিধা, সরকারিভাবে তাদের কৃষকের স্বীকৃতি দেওয়া হয় না। এই সমাবেশ থেকে তারা সরকারি সুযোগ সুবিধা দাবি করেন ও কৃষকের স্বীকৃতি চান।

অনুষ্ঠানটি স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি)-খাগড়াছড়ি, ক্লিন, প্রাণ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (কেএইচএএনআই), বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), খাগড়াছড়ির সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখনে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

PRAAN

নারী কৃষকের স্বীকৃতি ও সমান মজুরির দাবিতে সমাবেশ

নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে…

Channel 24Channel2423 hours ago
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026