Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

খাগড়াছড়িতে দাবি আদায়ে নারী জুম চাষিদের সমাবেশ

রহিম হৃদয়,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জুম চাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে…

খাগড়াছড়িতে দাবি আদায়ে নারী জুম চাষিদের সমাবেশ
Image: দৈনিক জনতা

রহিম হৃদয়,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জুম চাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবিতে নারী জুম চাষিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে পার্বত্য কৃষকদের জন্য পৃথক বরাদ্দ, ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের সহায়তা এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান তারা।

সমাবেশে জুমে উৎপাদিত শতাধিক প্রজাতির শস্যের বীজ, খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কামার ভট্টাচার্য,আলোর নির্বাহী পরিচালক অরুণ কুমার চাকমা ও জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ নারী চাষি ও পরিবেশকর্মীরা বক্তব্য দেন।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

PRAAN

নারী কৃষকের স্বীকৃতি ও সমান মজুরির দাবিতে সমাবেশ

নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে…

Channel 24Channel2423 hours ago
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026