Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ থেকে জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করার দাবি

জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা
Image: সুপ্রভাত বাংলাদেশ

খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ থেকে জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ শীর্ষক এ আয়োজন করা হয়। একই সঙ্গে নারী কৃষকদের উৎপাদিত বীজ, খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহের’ অংশ হিসেবে জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টসহ (এফইডি) কয়েকটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ের কৃষকরা খাদ্যনিরাপত্তা ও জীবিকার সংকটে পড়ছেন। অথচ জুম কৃষি এখনো যথাযথ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও এর ক্ষতির বড় বোঝা বহন করতে হচ্ছে এ দেশের কৃষকদের। ক্ষতিগ্রস্ত জুমচাষীদের পুনর্বাসন, বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন।

এফইডির সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও নারী হেডম্যান ইখিন চৌধুরী। তিনি বলেন, দেশের জিডিপিতে কৃষির অবদান ১১ শতাংশ এবং ৪৫ শতাংশ মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। অথচ জলবায়ু অর্থায়নের প্রয়োজনের তুলনায় বাংলাদেশ খুব সামান্য সহায়তা পাচ্ছে। পাওয়া অর্থের ৬৫ শতাংশই ঋণ হিসেবে আসছে। বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ১ দশমিক ৭ শতাংশ সরাসরি ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়।

সমাবেশ থেকে তিনটি দাবি জানানো হয়। এগুলো হলো জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পাহাড়ি কৃষকদের জন্য পৃথক বরাদ্দ ও সহজ অর্থায়ন নিশ্চিত করা এবং জুম কৃষিকে আইনি ও নীতিগত স্বীকৃতি দিয়ে কৃষকদের পুনর্বাসন ও কৃষি উপকরণ সরবরাহ করা।

সভায় আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরাসহ স্থানীয় কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমা।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

PRAAN

নারী কৃষকের স্বীকৃতি ও সমান মজুরির দাবিতে সমাবেশ

নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে…

Channel 24Channel2423 hours ago
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026