Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনResearch Article

কৃষিতে ভর্তুকি কমলে বাড়তে পারে খাদ্য মূল্যস্ফীতি

দেশের কৃষি খাতে ভর্তুকি ও বাজেট বরাদ্দ কমতে থাকায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠতে পারে। উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকদের সহায়তা না বাড়ালে খাদ্য উৎপাদন কাক্সিক্ষত হারে বাড়বে না, যার প্রভাব পড়তে পারে বাজারদরে। বর্তমান পরিস্থিতিÑ উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, আগাম বন্যা ও কমে যাওয়া ভর্তুকিÑ অব্যাহত থাকলে বাংলাদেশ নিকটভবিষ্যতে তীব্র খাদ্য নিরাপত্তা সংকট এবং উচ্চ খাদ্যমূল্যের মুখোমুখি…

কৃষিতে ভর্তুকি কমলে বাড়তে পারে খাদ্য মূল্যস্ফীতি
Image: রূপালী বাংলাদেশ

দেশের কৃষি খাতে ভর্তুকি ও বাজেট বরাদ্দ কমতে থাকায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠতে পারে। উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকদের সহায়তা না বাড়ালে খাদ্য উৎপাদন কাক্সিক্ষত হারে বাড়বে না, যার প্রভাব পড়তে পারে বাজারদরে। বর্তমান পরিস্থিতিÑ উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, আগাম বন্যা ও কমে যাওয়া ভর্তুকিÑ অব্যাহত থাকলে বাংলাদেশ নিকটভবিষ্যতে তীব্র খাদ্য নিরাপত্তা সংকট এবং উচ্চ খাদ্যমূল্যের মুখোমুখি হতে পারে। গতকাল শনিবার বাংলাদেশ ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ) প্রকাশিত ‘অ্যাগ্রিকালচারাল বাজেটিং ইন বাংলাদেশ : ট্রেন্ডস, প্রায়োরেটিস অ্যান্ড স্ট্র্যাটেজিক আউটলুক’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি বলছে, বিশ্বব্যাংকের সাম্প্রতিক খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি প্রতিবেদনে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। উচ্চ খাদ্যমূল্য ও মূল্যস্ফীতি পরিস্থিতির কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ভোগান্তি বাড়িয়েছে ও প্রায় ৩০ লাখ নতুন মানুষ দরিদ্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

খাদ্য মূল্যস্ফীতি কমানোর প্রধান উপায় হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর কথা বলা হলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কৃষি খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫৫ শতাংশ থেকে নেমে প্রায় ২.৪ শতাংশে এসেছে। এই ধীরগতি ভবিষ্যৎ খাদ্য সরবরাহের জন্য উদ্বেগজনক। বন্যা, খরা, লবণাক্ততা, জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ের কারণে কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে ২০২৬ সালের হাওরের আগাম বন্যায় হাজার হাজার হেক্টর বোরো ধান নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি (উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, আগাম বন্যা, কম ভর্তুকি ইত্যাদি) অব্যাহত থাকলে বাংলাদেশ নিকট ভবিষ্যতে তীব্র খাদ্য নিরাপত্তা সংকট ও উচ্চ খাদ্যমূল্যের মুখোমুখি হতে পারেÑ এমন সতর্ক বার্তা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ অর্থবছরে জাতীয় বাজেটের ১০ দশমিক ৬৫ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ৯৪ শতাংশে। একইভাবে কৃষি ভর্তুকির অংশ ৬ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।

দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষের কর্মসংস্থান কৃষির ওপর নির্ভরশীল। অথচ কৃষি খাতের বাজেট ও ভর্তুকি জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি। ফলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা কঠিন হয়ে পড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি বাজেট আগের বছরের তুলনায় ২ দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। উচ্চ উৎপাদন ব্যয়, কৃষকের কমে যাওয়া মুনাফা ও জলবায়ুজনিত ঝুঁকির মধ্যে এ ধরনের বাজেট সংকোচন ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত করতে পারে। সব মিলিয়ে উচ্চ উৎপাদন ব্যয়, কৃষকের কমে যাওয়া মুনাফা ও জলবায়ুজনিত ঝুঁঁকির মধ্যে এ ধরনের বাজেট সংকোচন কৃষির আধুনিকায়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

PRAAN

নারী কৃষকের স্বীকৃতি ও সমান মজুরির দাবিতে সমাবেশ

নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে…

Channel 24Channel2425 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026