Skip to the news
241 stories in the archive · 24 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনDay Observance

প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে বস্তিবাসিদের ৭৫ শতাংশ ভুগছে খাদ্য সংকটে

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া প্রায় ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে বস্তিবাসিদের ৭৫ শতাংশ ভুগছে খাদ্য সংকটে
Image: ক্ষেতেপাতে

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া প্রায় ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে রয়েছে। এক জরিপে পাওয়া তথ্য বলছে ৯৫ দশমিক ৫ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্যকে খাবার বাদ দিতে হয়েছে। গত এক বছরে প্রায় ৮০ শতাংশ পরিবার কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পায়নি।খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রাণ) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত এক বহুপক্ষীয় সংলাপে ‘ডিসপ্লেসড, ডিনায়েড’ শীর্ষক গবেষণা-জরিপের ফলাফল তুলে ধরা হয়। খানি বাংলাদেশ, স্বদেশ সাতক্ষীরা ও প্রাণ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।গবেষণায় সাতক্ষীরা পৌরসভার ৩৫টি বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জন সদস্যের তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, খাবারের ব্যবস্থা করতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ কিংবা প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিক্রি করেছে। সরকারি জমিতে অনানুষ্ঠানিকভাবে বসবাসকারী পরিবারের ৫৯ শতাংশ উচ্ছেদ বা উচ্ছেদের হুমকির মুখে রয়েছে।বস্তিতে পানির সংকটও প্রকট। জরিপে অংশ নেওয়া ৯৬ দশমিক ৯ শতাংশ পরিবার আংশিক বা পুরোপুরি লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। গত এক মাসে অর্ধেক পরিবারের সদস্যদের মধ্যে পানিবাহিত রোগ দেখা গেছে। অন্যদিকে, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ৩৩ দশমিক ২ শতাংশ বিদ্যালয়ে নিবন্ধিত নয়। বিদ্যালয়ে নিবন্ধিত নয়, এমন শিশুদের ৩০ শতাংশ শিশুশ্রমে যুক্ত।সংলাপে বাস্তুচ্যুত পরিবারের সদস্যরা জানান, দৈনিক প্রায় ২০০ টাকা আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনিয়মিত উপার্জনের কারণে শিশুদের পুষ্টিকর খাবার জোগানো যাচ্ছে না। অভাবের চাপে কিছু পরিবার শিশুদের গ্যারেজসহ বিভিন্ন কাজে পাঠাচ্ছে। তাঁরা বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানান।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল ইসলাম মইন বলেন, দুর্যোগে বাস্তুচ্যুত মানুষ স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে নিজেদের এলাকা ছেড়েছেন। তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে পৌরসভাকে সঙ্গে নিয়ে বসতিভিত্তিক সম্পদ ও চাহিদা চিহ্নিত করা জরুরি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, বয়স্ক ও বিধবা ভাতার বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের তালিকা দেওয়া হলে তাঁদের কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তের বিষয়টি বিবেচনা করা হবে।উল্লেখ্য, ২০২১ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র গ্রহণ করে সরকার। এতে বাস্তুচ্যুত মানুষের খাদ্য, পানি, আবাসন ও জীবিকার অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। তবে গবেষণার ফলাফল শুধু জরিপে অংশ নেওয়া পরিবারগুলোর পরিস্থিতি তুলে ধরে; সাতক্ষীরার সব বাস্তুচ্যুত পরিবারের সামগ্রিক পরিসংখ্যান নয়।

0

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026