Skip to the news
241 stories in the archive · 24 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সাতক্ষীরার বস্তিতে জরিপকৃত বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন; খানি বাংলাদেশ এর গবেষণা

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপর গত অগাস্ট মাসজুড়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জরিপকৃত পর...

সাতক্ষীরার বস্তিতে জরিপকৃত বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন; খানি বাংলাদেশ এর গবেষণা
Image: khobor71.com

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপর গত অগাস্ট মাসজুড়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জরিপকৃত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছেন এদের মাত্র ৭.৫ শতাংশ পরিবার। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র ২০২১ গ্রহণের পাঁচ বছর পরও এর অঙ্গীকারগুলো এই বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবনে পৌঁছায়নি।



আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ বুধবার খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ, খানি সদস্য স্বদেশ সাতক্ষীরা এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক -প্রান সাতক্ষীরায় আয়োজিত এক বহুপাক্ষিক সংলাপে খানি বাংলাদেশ ও প্রান এর গবেষণা ‘ডিসপ্লেসড, ডিনায়েড’-এর এসব তথ্য উপস্থাপন করা হয়। এ বছর দিবসটির দিবসের প্রতিপাদ্য ‘সহিষ্ণুতার শুরু নিজ ঘর থেকেই’ সংলাপে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রানের প্রোগ্রাম কোর্ডিনেটর উম্মে সালমা। গবেষণায় সাতক্ষীরা পৌরসভার ৩৫টি বসতির ৩৫৮টি পরিবারের ১,৩৪১ জন সদস্যের তথ্য সংগ্রহ করা হয়। পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে এমন প্রায় ৭,৫৭৩টি পরিবার বাস করছে, যাদের বড় অংশ শ্যামনগর ও আশাশুনিসহ বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, জরিপকৃত ৯৫.৫ শতাংশ পরিবারে কোনো না কোনো সদস্য বেলা বাদ দিয়েছেন, আর ৫২.২ শতাংশ পরিবারে কেউ পুরো একদিন না খেয়ে থেকেছেন। খাবার জোগাড় করতে ৫৭.৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিক্রি করেছে। ৯৬.৯ শতাংশ পরিবার আংশিক বা পুরোপুরি লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। গত এক মাসে অর্ধেক পরিবারে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।



সরকারি জমিতে অনানুষ্ঠানিকভাবে বসবাসকারী পরিবারের ৫৯ শতাংশ উচ্ছেদ বা উচ্ছেদের হুমকির মুখে পড়েছে। গত ১২ মাসে ৭৯.১ শতাংশ পরিবার কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পায়নি, আর সহায়তা না পেলে বা প্রয়োজন হলে কোথায় অভিযোগ জানাতে হয় তা জানে না ৯২.৭ শতাংশ পরিবার। ৬ থেকে ১৮ বছর বয়সীদের ৩৩.২ শতাংশ স্কুলে নথিভুক্ত নয়; এদের ৩০ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মইনুল ইসলাম মইন, সভাপতিত্ব করেন স্বদেশ সাতক্ষীরা এর নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত। খিলনায় উন্নয়ন সংগঠন সিইপিআর-এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ নন্দী এর সঞ্চালনায় সাতক্ষীরা পৌরসভার বস্তিতে বসবাসরত জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ ৮১ জন সংলাপে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জাহিদ পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।



স্বাগত বক্তব্যে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত বলেন, জলবায়ু বাস্তুচ্যুতরা তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানির প্রবেশগম্যতা মিলিয়ে সার্বিকভাবে খাদ্য নিরাপত্তায় কী অবস্থায় আছে এবং এই সংকট প্রশমনে স্থানীয়ভাবে কী সামর্থ্য রয়েছে, তা খুঁজে বের করতেই এই সমীক্ষা।



বাস্তুচ্যুতদের পক্ষে নিজেদের সংকটের কথা তুলে ধরেন ফাতেমা বেগম, সোনিয়া বেগম, সালমা, রিজিয়া বেগম, তন্বী খাতুন, পারুল পারভিন। তারা বলেন, পরিবারের পুরুষেরা মূলত ভ্যান চালান, যাতে আয় খুবই সামান্য। দিনে দুশো টাকার মজুরিতে সংসার চলে না, তাই অনেক পরিবার অল্প টাকার বিনিময়ে শিশুদের গ্যারেজে কাজে পাঠাচ্ছে; এসব শিশুর কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। আয় অনিয়মিত হওয়ায় শিশুদের পুষ্টিকর খাবার দিতে পারেন না তারা। বিধবা বা বয়স্ক ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।



তারা জানান, ছোট্ট এক টুকরো জায়গায় গাদাগাদি করে ঘর, তার ভেতরেই রান্নাঘর ও শৌচাগার। কোনোমতে ঘর তুলতে ঋণ নিতে হয়, কিন্তু স্থায়ী ঠিকানা না থাকায় অনেকে ঋণ দিতেও ভরসা পান না। আবার কেউ একবার ঋণ নিলে নিয়মিত আয় না থাকায় ঋণের চক্রে জড়িয়ে পড়েন এবং শোধ দিতে না পেরে বাড়ি থেকে পালিয়ে গেছেন এমন নজিরও আছে।



উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য বক্তারা বলেন, বাস্তুচ্যুতির পরবর্তী খাদ্য অনিরাপত্তা কোনো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া নয়; এটি প্রকৃতপক্ষে দুর্যোগ ঝুঁকি প্রশমনের একটি প্রতিরোধযোগ্য ব্যর্থতা। বস্তিতে কতজন মানুষ বাস করেন এবং বসতিভেদে তাদের সংকট আর চাহিদা কী, সে তথ্যগুলো জড়ো করা গেলে তাদেরকে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে। এই জনগোষ্ঠীর মোট সংখ্যা নিয়ে এখনকার যে পরিসংখ্যানের উপর সবাই কথা বলছে, সেটা নতুন করে জরিপ করলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বেশি পাওয়া যাবে। মানুষ একেকবারেই এলাকা ছেড়ে স্থায়ীভাবে চলে এখানে চলে আসছে তা বুঝতে তাদের আদি এলাকাতেও গবেষণা দরকার। এ গবেষণা ভবিষ্যৎ কাজের জন্য তথ্যসূত্র হিসেবে কাজ করবে।অনেকেই এদের অসহায়ত্বকে পুঁজি করা শোষণ করে। সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে, এবং কার্ড পেতে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেন বক্তারা।



সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, বস্তিবাসীদের মধ্যে যারা বয়স্ক বা বিধবা ভাতা পাচ্ছেন না, তাদের তালিকা পাঠালে ভাতার আওতায় আনা হবে। পৌর এলাকার বাইরের ভূমিহীনরা আবেদন করলে কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী ২ একর পর্যন্ত জমি বন্দোবস্ত দেওয়া হবে। শিশুদের জন্য স্কুলভিত্তিক প্রতিবেদন তৈরি এবং তরুণদের কাজে যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘দলগতভাবে কাজ করলে ফল ভালো হয়।’



জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. জাহিদ আরজু রিপন বলেন, বাস্তুচ্যুতদের বর্তমান সমস্যাগুলো সমাধানে পৌর এলাকায় অধিদপ্তরের সরাসরি কাজের সুযোগ নেই। তবে কোনো নাগরিক সংগঠন দায়িত্ব নিলে বস্তিতে যৌথ কল ও শৌচাগারের ব্যবস্থা করা সম্ভব।



অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তারা আশ্বাস দিয়ে জানান, বস্তিবাসীদের মধ্যে যারা এখনো বয়স্ক বা বিধবা ভাতার আওতায় আসেননি, তাদের তালিকা প্রদান করা হলে দ্রুত ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া পৌরসভার বাইরের ভূমিহীনরা আবেদন করলে সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি পরিবারকে ২ একর পর্যন্ত কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। যেসকল বস্তিবাসী বয়স্ক বা বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের তালিকা পাওয়া মাত্রই ভাতার আওতায় আনা হবে। পৌর এলাকার বাইরের প্রকৃত ভূমিহীনরা আবেদন করলে নীতিমালা অনুসরণ করে কৃষি খাসজমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হবে।



বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে এই জনগোষ্টীর সংযোগ ঘটাতে হবে। দুর্যোগকবলিত মানুষকে নিজ এলাকায় রাখতে খাদ্য, কর্মসংস্থান ও স্বাস্থ্য নিয়ে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন তারা। বক্তারা হালনাগাদ তথ্যভান্ডার তৈরির তাগিদ দিয়ে বলেন, এর ভিত্তিতে তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের সেবা সমন্বিত না হলে পাঁচ বছর পর এ সংকট দ্বিগুণ হবে। সেবা পেতে বিদ্যুৎ বিল, ভোটার আইডি ও জমির পরচা বাধ্যতামূলক হওয়ায় বাস্তুচ্যুতরা বঞ্চিত হচ্ছেন।



প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ মইনুল ইসলাম মইন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অভিবাসন একটি সাধারণ বিষয়, কিন্তু এখানে বাস্তুচ্যুতি শব্দটি ব্যবহার করা হচ্ছে। কারণ বাস্তুচ্যুত মানে মানুষ ইচ্ছে করা স্থানবদল করেনি বরং বাধ্য হয়েছে। বস্তিতে সবজি চাষের জায়গা নেই, পানি নেই, শোভন জীবনযাপনের কোনো সুবিধা নেই। তিনি বলেন, পৌরসভাকে সঙ্গে নিয়ে রিসোর্স ম্যাপিংয়ের মাধ্যমে কোন বস্তিতে কী সহায়তা দরকার, তা ঠিক করা গেলে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব ভাগ করে নিতে পারে। বস্তি নিয়ে পৌরসভা এখনো আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি, তাই তাদের ভূমিকা নতুন করে নির্ধারণের সুযোগ এসেছে বলে তিনি মন্তব্য করেন।



উল্লেখ্য, ২০২১ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র গ্রহণ করে। এতে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর খাদ্য, পানি, আবাসন, জীবিকা ও দলিলপত্রের অধিকার স্বীকৃত হয়েছে এবং নিজ এলাকায় ফিরতে অক্ষম মানুষদের বর্তমান আবাসস্থলে স্থানীয়ভাবে একীভূত করার কথা বলা হয়েছে। আইওএম ও বাংলাদেশ সরকারের ২০২৫ সালের জাতীয় জরিপ অনুযায়ী, দুর্যোগের কারণে দেশে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।



গবেষণায় পরিবার নির্বাচনে স্নোবল পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাই তথ্যগুলো জরিপকৃত পরিবারের অবস্থা নির্দেশ করে, সাতক্ষীরার সকল বাস্তুচ্যুত পরিবারের পরিসংখ্যানগত প্রাক্কলন নয়।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

কপ-৩১ থেকে কৃষকের প্রাপ্তি শূন্য, খালি কলস ও জাল হাতে মানববন্ধন

সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের…

bvnews24.comজসিম উদ্দিন22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

• সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ / ৬৯ বার পঠিত মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য…

banglarjagoron.com22 Nov 2026