Skip to the news
241 stories in the archive · 24 this week
Media coverage edition Updated 25 November 2026
PRAAN Media Coverage
EVCR-

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে দুর্যো...

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত
Image: bhorerbani.com.bd

নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভার ৩০ জন দুর্যোগ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী দিনে হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান দুর্যোগের আগাম সতর্কবার্তা, প্রযুক্তির ব্যবহার ও দুর্যোগ-পরবর্তী সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনে অনুসন্ধান ও উদ্ধার, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, নারীর ঝুঁকি এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হবে।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from EVCR

EVCR

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

• সারাবাংলা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন By আজকের বাংলাদেশ - ৫ অক্টোবর , ২০২৬ দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন নোয়াখালী প্রতিনিধি:…

Ajker Bangladeshআজকের বাংলাদেশ5 Oct 2026
EVCR

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ অক্টোবর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পার্টিসিপেটরি…

bhorerbani.com.bd5 Oct 2026
EVCR

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার

গ্রামবাংলা হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার মাওলা সুজন, নোয়াখালী প্রকাশিত: ১২:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আপডেট: ১২:২৮, ১৭…

bvnews24.comমাওলা সুজন17 Sep 2026